ওয়েব ডেস্ক; ২ ফেব্রুয়ারি:
শ্যাম স্টিল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ললিত বেরিওয়ালা কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-কে স্বাগত জানিয়ে বলেন, এই বাজেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত ভিশন ২০৪৭-এর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আরও সংযুক্ত, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক ভারতের দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।
তিনি বলেন, মূলধনী ব্যয় ৯ শতাংশে উন্নীত করা, রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, এক্সপ্রেস হাইওয়ে সংযোগ ও নির্মাণনির্ভর প্রবৃদ্ধি ভারতের পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং মানসম্মত ইস্পাতের চাহিদা বাড়াবে।
টিয়ার-II ও টিয়ার-III শহরে পরিকাঠামো উন্নয়ন ইস্পাত, সিমেন্ট ও নির্মাণ সামগ্রী শিল্পে গতি আনবে এবং শহর ও আধা-শহর এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
তিনি জলপথ উন্নয়ন, নতুন ডেডিকেটেড ফ্রেইট করিডর, পরিবেশবান্ধব যাত্রী করিডর, সেমিকন্ডাক্টর করিডর, কেমিক্যাল পার্ক, রেয়ার আর্থ করিডর ও টেক্সটাইল পার্ক ঘোষণাকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক বলে উল্লেখ করেন।
ডিজিটাল রূপান্তরের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্কিল-টু-এমপ্লয়মেন্ট ফ্রেমওয়ার্কে সরকারের জোর শিল্পের উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াবে।
সামগ্রিকভাবে, এটি একটি উন্নয়নমুখী ও ব্যবসাবান্ধব বাজেট।
0 Comments