ওয়েব ডেস্ক; ২৫ ফেব্রুয়ারি : আইনের শাসন, গণতান্ত্রিক ও সংসদীয় সংস্থা ও নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি তিনটি ডিগ্রি কর্মসূচি চালু করল নির্বাচন বিশ্লেষণ ও ব্যবস্থাপনা, রাজনৈতিক সম্পর্ক এবং আইনি খসড়া বিষয়ে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা, সম্মাননীয় অতিথি আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। এ ছাড়া উপস্থিত ছিলেন ভারতের সলিসিটির জেনারেল তুষার মেহতা এবং ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য তথা সাংসদ নবীন জিন্দল।
তিনটি স্নাতকোত্তর ডিগ্রি কর্মসূচি হল:
আইনি খসড়ায় এম.এ, নির্বাচন বিশ্লেষণ ও ব্যবস্থাপনায় এম.এ, রাজনৈতিক সম্পর্কে এম.এ
এক বছরের ব্যাপক কর্মসূচিতে রূপায়িত এই তিনটি এম.এ ডিগ্রি জোর দিয়েছে সমকালীন গণতন্ত্রের জটিল বাস্তবতা ভালোভাবে সামলানোর বর্ধিত চাহিদার দিকে, এর মধ্যে রয়েছে নির্বাচন প্রশাসন ও রাজনৈতিক প্রচার থেকে কৌশলী যোগাযোগ ও উচ্চমানের আইন তৈরির বিষয়।
প্রারম্ভিক ভাষণে প্রধান অতিথি লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, 'আজকের গণতান্ত্রিক যুগে, যখন আমরা রয়েছি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে এবং তাকিয়ে আছি চলতি ও ভবিষ্যতের প্রয়োজনের দিকে, এসব স্নাতকোত্তর ডিগ্রি পাঠক্রম আমাদের গণতন্ত্রকে উন্নত করবে। এই পাঠ্যসূচি যুবদের সাহায্য করবে যারা দেশের রাজনৈতিক, গণতান্ত্রিক, প্রযুক্তিগত ও সাহিত্যের মান বাড়াবে। ওরা আমাদের আর্থিক ব্যবস্থা উন্নত করবে এবং গণতন্ত্রে মানুষের প্রতিনিধিত্বে নতুন দিশা দেবে। ১৯৫২ থেকে, ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ভারত হল একমাত্র গণতান্ত্রিক দেশ যেখানে নির্বাচন খুব স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অধ্যয়ন করবে নির্বাচন বিশ্লেষণ ও ব্যবস্থাপনা এবং করবে গবেষণা। যত তারা আবিষ্কার করবে ততই গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণ বাড়বে। বহুমুখী যোগাযোগ আজকের দিনে জরুরি। ভারতীয় সংসদও এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষ ও আইনসভার কাজকর্মে গতি আনতে। এসব পাঠ্যসূচি ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে প্রস্তুত করবে যে তাদের অংশগ্রহণ শক্তিশালী করবে গণতান্ত্রিক সংস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আইন ব্যবস্থাকে।'
0 Comments