শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেশব্যাপী ক্যাম্পেন





ওয়েব ডেস্ক; ২৬ ফেব্রুয়ারি : ডাবর চ্যবনপ্রাশ, একটি বৃহৎ সচেতনতামূলক উদ্যোগ লঞ্চ করার ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের অধীনে, ডাবর চ্যবনপ্রাশ একজন স্বনামধন্য চিকিৎসকের সাথে মিলে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে সচেতনতামূলক সেশন পরিচালনা করবে। এর মাধ্যমে শিশুদের ঋতু পরিবর্তনের কারণে সৃষ্ট অসুস্থতা এবং সাধারণ ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষিত করা হবে।

শিলিগুড়িতে গ্রিন স্প্রাউট বোর্ডিং স্কুলের ২৫০ জনেরও বেশি বাচ্চাদের জন্য একটি বিশেষ অধিবেশনের মাধ্যমে এই অভিযানের সূচনা করা হয়। এই সেশনের উদ্দেশ্য ছিল শীতকালে রোগ প্রতিরোধের জন্য শিশুদের মধ্যে সচেতনতা তৈরি করা। এছাড়াও, মৌলিক স্বাস্থ্যবিধি এবং পুষ্টিকর খাদ্যাভ্যাসের মাধ্যমে কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, সে বিষয়েও শিশুদের শিক্ষা দেওয়া হয়।

শ্রীরাম পদ্মনাভন, ডিরেক্টর হেলথকেয়ার, ডাবর ইন্ডিয়া লিমিটেড বলেন, “ডাবর চ্যবনপ্রাশ ১০০ বছরেরও বেশি সময় ধরে প্রতিটি ভারতীয়কে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগটি এই প্রতিশ্রুতির দিকে এক ধাপ এগিয়ে। প্রতি বছর এত মানুষের প্রাণ কেড়ে নেওয়া কোল্ড ওয়েভ নিয়ে আমরা উদ্বিগ্ন। এই উদ্যোগের মাধ্যমে, আমরা সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা প্রদানের জন্য তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব, পাশাপাশি এই শিশুদের চ্যবনপ্রাশ সরবরাহ করব।”

Post a Comment

0 Comments