কলকাতা, ১৫ মার্চ : ৪৬তম পিএসপিবি ইন্টার-ইউনিট গল্ফ টুর্নামেন্ট ২০২৫-২৬ কলকাতার মর্যাদাপূর্ণ রয়েল ক্যালকাটা গল্ফ ক্লাবে সফলভাবে সম্পন্ন হলো। গেইল (ইন্ডিয়া) লিমিটেড দ্বারা আয়োজিত এই টুর্নামেন্টে পেট্রোলিয়াম সেক্টরের প্রধান পাবলিক সেক্টর কোম্পানিগুলির প্রতিনিধিত্বকারী গল্ফরদের উৎসাহী অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার জোনাল সিজিএম পুষ্কর; সদস্য সচিব (পিএসপিবি) সাবিনা চৌধুরী; এবং গেইল (ইন্ডিয়া) লিমিটেডের প্রধান মহাব্যবস্থাপক (এইচআর) সুনীল কুমার মীনা, যারা সম্মিলিতভাবে ব্যক্তিগত বিভাগের বিজয়ী এবং দলগত ট্রফি প্রাপকদের হাতে পুরষ্কার তুলে দেন।
ব্যক্তিগত সম্মাননা বিভাগে, অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল) এর গুন্তাস কৌর সান্ধু প্রতিযোগিতার সময় দুর্দান্ত পার্ফর্মেন্সসের জন্য 'বেস্ট গল্ফের অফ দ টুর্নামেন্ট' খেতাব জিতেছেন। টিম চ্যাম্পিয়নশিপ (এনইটিটি) বিভাগে, টিম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) রানার-আপ হয়েছে, যেখানে টিম ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) শিরোপা জিতেছে। টিম চ্যাম্পিয়নশিপ (গ্রস) বিভাগে, টিম ওআইএল-বি দ্বিতীয় রানার-আপ হয়েছে, টিম গেইল রানার-আপ হয়েছে এবং টিম ওআইএল-এ বিজয়ী হয়েছে।
0 Comments