নিজেদের ব্যাপ্তিবাড়ালো ‘ফিয়েস্তা বাই বারবিকিউ নেশন’





কলকাতা, ২৬ মার্চ : ‘ফিয়েস্তা বাই বারবিকিউ নেশন’ কলকাতায় তাদের দ্বিতীয় আউটলেট চালু করেছে। খন্না ক্রসিংয়ের নিকটে, জুডিও-র উপরে – ৩য় তলা, আইডিয়াল ইউনিক রেসিডেন্সি, ১৬২, অরবিন্দ সরণি, কলকাতা – ৭০০০০৬-এ অবস্থিত এই নতুন আউটলেটটি ২৮০৬ বর্গফুট জুড়ে বিস্তৃত। আধুনিক ও আকর্ষণীয় ইন্টেরিয়র সহ এই আউটলেটটিতে ১০৪ জন অতিথির বসার ব্যবস্থা রয়েছে, যা কর্পোরেট লাঞ্চ এবং পারিবারিক আড্ডার জন্য আদর্শ স্থান।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে, সুমন মুখার্জী – রিজিওনাল ম্যানেজার (ইস্ট), বারবিকিউ নেশন হসপিটালিটি লিমিটেড বলেন, “কলকাতায় আমাদের দ্বিতীয় আউটলেট চালুর মাধ্যমে আমরা আমাদের সম্প্রসারণ অব্যাহত রাখতে পেরে আনন্দিত। খন্না ক্রসিংয়ের নিকটে, জুডিও-র উপরে – ৩য় তলা, আইডিয়াল ইউনিক রেসিডেন্সি, ১৬২, অরবিন্দ সরণি, কলকাতা – ৭০০০০৬-এ অবস্থিত এই আউটলেটে আমরা আমাদের অতিথিদের স্বাগত জানাতে এবং আমাদের উৎকৃষ্ট আতিথেয়তা ও পরিষেবার মাধ্যমে তাদের সেরা অভিজ্ঞতা দিতে আগ্রহী।”

বারবিকিউ নেশনের ‘ইট-অল-ইউ-ক্যান’ বুফেতে নিরামিষ ও আমিষ উভয় ধরনের নানা পদ পরিবেশন করা হয়। মেনুতে অন্তর্ভুক্ত রয়েছে ভেজিটেবল সল্ট অ্যান্ড পেপার, ট্যাংরা চিলি চিকেন, ফিশ ক্রোকেটস, পটেটো ওয়েজেস, ভেজিটেবল চপ, মালাই ব্রকোলি, পেরি পেরি উইংস, আচারি পনির টিক্কা, রেশমি চিকেন টিক্কা, চিকেন শিক কাবাব, চাইনিজ ভেল, ফুচকা (২ ধরনের পানি), দই ফুচকা, গ্রিন স্যালাড (শসা, গাজর, লাচ্ছা পেঁয়াজ), টসড স্যালাড, হার্বড কুইনোয়া ও চিকপিয়া স্যালাড, কাচুম্বর স্যালাড, স্প্রাউট চানা স্যালাড, ভেজিটেবল মাঞ্চুরিয়ান, সেজওয়ান চিকেন ফ্রাইড রাইস, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, বাটার টসড ব্রকোলি, ইয়েলো ডাল তড়কা, পনির বাটার মসলা, আলু গোবি আদরকি, স্টিমড রাইস, বসন্তী পোলাও, কোস্টাল ফিশ কারি, চিকেন বিরিয়ানি, বাটার চিকেন, মাটন কোষা, পাম্পকিন স্যুপ, হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ, দর্শান, ব্রাউনি, চকোলেট পেস্ট্রি, ম্যাঙ্গো পেস্ট্রি, আঙ্গুরি গুলাব জামুন, ফিরনি, সুজি কেক এবং কোল্ড স্টোন আইসক্রিম সহ আরও অনেক কিছু। এই বিস্তৃত মেনু অতিথিদের বারবার ফিরে আসতে অনুপ্রাণিত করবে।

Post a Comment

0 Comments