২০ বছর বয়সে দাঁত ও মাড়ির যত্নে অবহেলা ভবিষ্যতে ডেকে আনতে পারে গুরুতর দন্তসমস্যা: ড. সোনিয়া দত্ত





ওয়েব ডেস্ক: বিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে মুখগহ্বরের অধিকাংশ সমস্যার মূল কারণ অবহেলা নয়, বরং প্রতিদিনের কিছু ভুল অভ্যাস ও ভ্রান্ত ধারণা। তাড়াহুড়ো করে দাঁত ব্রাশ করা, ফ্লস ব্যবহার না করা, নিয়মিত দন্তচিকিৎসকের কাছে পরীক্ষা না করানো কিংবা মাড়ি থেকে রক্তপাত, মুখে দুর্গন্ধ বা দাঁতে হালকা সংবেদনশীলতার মতো প্রাথমিক লক্ষণগুলিকে উপেক্ষা করা ভবিষ্যতে গুরুতর সমস্যার কারণ হতে পারে। এসব ছোট ছোট অভ্যাস সময়ের সঙ্গে মাড়িকে দুর্বল করে, দাঁতের এনামেল -এর ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদে দন্তরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

ওরাল কেয়ার বিশেষজ্ঞ ড. সোনিয়া দত্ত বলেন, “অনেকেই ২০ বছর বয়সে মনে করেন, দাঁতে ব্যথা বা দৃশ্যমান কোনও সমস্যা না থাকলে মুখগহ্বর সম্পূর্ণ সুস্থ। কিন্তু উপসর্গ না থাকলেই যে সমস্যা নেই, তা নয়। মুখগহ্বরের অনেক সমস্যাই ধীরে ধীরে তৈরি হয়। তাই প্রতিরোধমূলক যত্ন এবং নিয়মিত পরীক্ষা অত্যন্ত জরুরি।“ তিনি আরও বলেন, “ভালো ওরাল হেলথ একদিনে গড়ে ওঠে না, বরং প্রতিদিনের সঠিক অভ্যাসের ফল। দিনে দু’বার দাঁত ব্রাশ করা, মাড়ির সঠিক পরিচর্যা করা এবং উপযুক্ত টুথপেস্ট ব্যবহার করা দীর্ঘদিন দাঁত ও মাড়িকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

বর্তমানে ভোক্তারা দৈনন্দিন ওরাল কেয়ারের জন্য নির্ভরযোগ্য সমাধান খুঁজছেন। সেই প্রেক্ষাপটে ডাবর রেড টুথপেস্ট দেশের লক্ষ লক্ষ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। এর আয়ুর্বেদিক ফর্মুলায় লবঙ্গের মতো উপাদান রয়েছে, যা দাঁতের ব্যথা উপশমে সহায়ক বলে পরিচিত। পাশাপাশি এতে থাকা শুঁঠ (শুকনো আদা) মাড়ির পরিচর্যায় সাহায্য করে। ভোক্তাদের আস্থা আরও দৃঢ় করতে ডাবর রেড টুথপেস্ট ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন -এর অনুমোদনও পেয়েছে।

দাঁত ও মাড়িকে মজবুত এবং সুস্থ রাখার লক্ষ্য নিয়ে তৈরি ডাবর রেড টুথপেস্ট আয়ুর্বেদের ঐতিহ্য ও আধুনিক মান নিয়ন্ত্রণের এক সুষম সমন্বয়। অল্প বয়স থেকেই যারা ভালো ওরাল হেলথের জন্য সঠিক অভ্যাস গড়ে তুলতে চান, তাঁদের জন্য এটি একটি নির্ভরযোগ্য পছন্দ।

Post a Comment

0 Comments