রেস্তোরাঁ কমিউনিটিকে এক মঞ্চে আনল এনআরএআই কলকাতা চ্যাপ্টার ও ওনলি



ওয়েব ডেস্ক; ৩১ আগস্ট: ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই)-এর কলকাতা চ্যাপ্টার, ওনলি-এর সহযোগিতায় কলকাতার ওলটেরায় বিশেষ এনআরএআই ও ওনলির পার্টনার মিট-এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় ১২০টি রেস্তোরাঁ ব্র্যান্ড অংশগ্রহণ করে। নেটওয়ার্কিং, মতবিনিময় এবং পরিবর্তনশীল ফুড ডেলিভারি ইকোসিস্টেম নিয়ে আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির নেতৃত্ব দেন এনআরএআই কলকাতার চ্যাপ্টার হেড পীযূষ কঙ্কারিয়া, কলকাতা চ্যাপ্টারের কোর কমিটির সদস্যদের সঙ্গে। ওনলি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজওয়ান, ভিপি – সাপ্লাই; অমর চৌধুরী, ভিপি – রেস্টুরেন্ট অপারেশন্স; এবং ওনলি-এর অন্যান্য সদস্যরা।

পার্টনার মিট-এর মাধ্যমে কলকাতার রেস্তোরাঁ মালিকরা সরাসরি ওনলি-এর সঙ্গে মতবিনিময় এবং ফুড ডেলিভারি নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বোঝার সুযোগ পান।

এনআরএআই -এর কাছে এই উদ্যোগটি ফুড ডেলিভারি ইকোসিস্টেমে গড়ে ওঠা নতুন মডেলগুলিকে রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ওনলির মতো প্ল্যাটফর্মগুলির ক্ষেত্রে এনআরএআই তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে: ফি এবং প্রাইসিং সংক্রান্ত স্পষ্ট ও লিখিত শর্তাবলি; স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো, যা প্রতি ত্রৈমাসিকে পরিবর্তিত হবে না; এবং এনআরএআই -এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তথ্য ও ডেটা ভাগ করে নেওয়া, যৌথভাবে বেস্ট প্র্যাকটিস তৈরি করা এবং ছোট রেস্তোরাঁ ব্যবসাগুলি যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করা। সংগঠনটি ভবিষ্যতেও এই ধরনের মডেলের ফলাফল পর্যবেক্ষণ করবে, সদস্যদের মধ্যে প্রাসঙ্গিক তথ্য ও ডেটা ভাগ করে নেবে এবং বিভিন্ন শহরে অনুসরণযোগ্য বেস্ট প্র্যাকটিসকে উৎসাহিত করবে।

এই অনুষ্ঠানে এনআরএআই কলকাতার চ্যাপ্টার হেড পীযূষ কঙ্কারিয়া বলেন, “কলকাতার রেস্তোরাঁ কমিউনিটি অত্যন্ত প্রাণবন্ত এবং একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। আমাদের ইন্ডাস্ট্রি নতুন ভাবনা ও সুযোগ খুঁজতে একসঙ্গে এগিয়ে আসছে—এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই উদ্যোগে ওনলি-এর সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে আমাদের সদস্যরা নতুন ধরনের মডেল সম্পর্কে জানতে এবং এই ইকোসিস্টেমের সঙ্গে সরাসরি মতবিনিময় করার একটি সুযোগ পেয়েছেন।”

Post a Comment

0 Comments