ওয়েব ডেস্ক; ১৩ ফেব্রুয়ারি : কমপ্ল্যান ঘোষণা করল যে, তারা তাদের কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হিসাবে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেটের নতুন প্রতিভা ও সবচেয়ে কম বয়সে শত রান করে নজির গড়ে দেওয়া বৈভব সূর্যবংশীকে। এর পাশাপাশি এই ব্র্যান্ড তাদের জাতীয় পর্যায়ের নতুন বিজ্ঞাপন ‘থোড়া প্ল্যান, থোড়া কমপ্ল্যান’ উন্মোচন করল। এই বিজ্ঞাপন তৈরি করা হয়েছে এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে, বড়-বড় স্বপ্নকে বাস্তবায়িত করা যায় রোজকার পরিকল্পনা, মায়েদের অবিরাম সহায়তা, ও সঠিক পুষ্টি সহায়কের মাধ্যমে।
এই বিজ্ঞাপনের মূল ভাবের মধ্যে কমপ্ল্যান-এর দীর্ঘ দিনের এই বিশ্বাসকেই ফুটিয়ে তোলা হয়েছে যে, শিশুরা যাতে তাদের স্বপ্নকে অনুসরণ করে তা পূরণ করতে পারে, তার জন্য তাদের সমর্থ করে তুলতে হবে। এই বিশ্বাসের সঙ্গে খুবই মিল আছে বৈভব সূর্যবংশীর সফরের। সে যে ভাবে অল্প বয়স থেকেই নিয়মনিষ্ঠ হতে শুরু করেছে, কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছে, এবং অনবরত স্থির মনোযোগ বজায় রেখেছে, এসব থেকেই বোঝা যায় যে সুবিন্যস্ত রুটিন, অবিরাম প্রয়াস এবং মায়েদের পক্ষ থেকে অবিরাম দিশা-নির্দেশ, সেই সঙ্গে পরিপূর্ণ পুষ্টির সহায়তায় কী ভাবে উচ্চাকাঙ্ক্ষা সফল হয়।
জাইডাস ওয়েলনেস-এর সিইও তরুণ অরোরা বললেন, “কমপ্ল্যান-এ আমাদের উদ্দেশ্য সর্বদা এই দিকটির মধ্যে নিহিত থাকে যে সম্ভাবনাকে সমর্থ করে তুলতে হবে। শিশুদের পুষ্টি সংক্রান্ত প্রত্যাশা ক্রমশ বদলাচ্ছে বলে আমরা পরিবারগুলিকে এমন সব বিশ্বস্ত, বিজ্ঞান-সমর্থিত সমাধান ও মূল্যবোধের মাধ্যমে সহায়তা করার দিকে গুরুত্ব দিয়েছি যা প্রস্তুতি ও নিয়মানুবর্তিতার উপর জোর দেয়। এই দর্শনই প্রতিফলিত হয়েছে বৈভবের সফরে। বৃদ্ধির প্রতি তার যে নিয়মনিষ্ঠ মনোভাব তা কমপ্ল্যান-এর এই দিকটিকে বেশ ভাল ভাবে ফুটিয়ে তোলে যে, শিশুদের মধ্যে সুস্থায়ী ও সর্বাঙ্গীণ বিকাশের উপর জোর দিতে হবে।”
0 Comments