কলকাতা, ১৪ই ফেব্রুয়ারি: ‘পাল্স’ ক্যান্ডি অ্যানিমে প্রেমীদের জগতে তাদের প্রথম পদার্পণের কথা ঘোষণা করেছে। আগামী ১৪ই ও ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা ‘অ্যানিমে ইন্ডিয়া কনভেনশন ২০২৬’-এ তারা অংশগ্রহণ করছে। পপ-সংস্কৃতি, সৃজনশীলতা এবং জেন-জি প্রজন্মের উদ্দীপনার মেলবন্ধনে পাল্স-এর এই উপস্থিতি একটি সাহসী সাংস্কৃতিক পদক্ষেপ।
আসন্ন অ্যানিমে ইন্ডিয়া কনভেনশনে স্বাদের সাথে সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটাতে চলেছে পাল্স ক্যান্ডি। ২৪ বর্গমিটারের এক আকর্ষণীয় জোনের মাধ্যমে ব্র্যান্ডটি জেন-জি প্রজন্মের দর্শকদের এক নতুন অভিজ্ঞতা প্রদান করবে। এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় কসপ্লে শিল্পী অ্যালিসা (রুরু), যিনি জনপ্রিয় অ্যানিমে চরিত্র 'মোমো' ও 'মারিন' সেজে দর্শকদের সাথে সরাসরি মতবিনিময় করবেন। অ্যানিমে ফ্যানডমের এই বৈচিত্র্যময় দুনিয়ার সাথে পাল্সের প্রাণবন্ত ও চটপটে স্বভাবকে এক সুতোয় গাঁথাই এই বিশেষ উদ্যোগের উদ্দেশ্য। কসপ্লে দুনিয়ায় নিজেদের অবস্থান আরো জোরালো করতে পাল্স ক্যান্ডি নিয়ে এসেছে অ্যানিমে-থিমযুক্ত একটি আকর্ষণীয় ফটো বুথ। এখানে দর্শকরা উন্নতমানের ছবি ও ভিডিও তোলার পাশাপাশি পাবেন বিশেষ ‘ব্র্যান্ডেড ফ্রেম’। ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাল্স-কে ট্যাগ করে ছবি বা AI-এর মাধ্যমে তৈরি ভিডিয়ো শেয়ার করার জন্য ক্রিয়েটরদের উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে ব্র্যান্ডটি তরুণ প্রজন্মের বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চায়। এছাড়াও থাকছে "Race to Pulse" এবং "Grab the Pulse"-এর মতো মজাদার গেম। এই আয়োজনগুলো কেবল বিনোদনই দেবে না, বরং গেমার ও ফ্যানদের মাঝে ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে তুলবে। জেন-জি বা আজকের তরুণদের কথা মাথায় রেখে এই পুরো পরিকল্পনাটি সাজানো হয়েছে। ফ্যানদের উন্মাদনার সাথে পাল্স ক্যান্ডির চটপটে স্বাদের মেলবন্ধন ঘটিয়ে একটি অনন্য অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য।
এই অংশগ্রহণ সম্পর্কে ডিএস গ্রুপের কনফেকশনারি মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার অরবিন্দ কুমার বললেন, "অ্যানিমে বর্তমানে জেনারেশন-জেড সংস্কৃতির ভবিষ্যৎ হয়ে উঠছে, যার মূলে রয়েছে সৃজনশীলতা এবং শক্তিশালী ফ্যানবেস। 'অ্যানিমে ইন্ডিয়া কনভেনশন, কলকাতা'-তে পাল্স-এর অংশগ্রহণ আমাদের জন্য একটি বড়ো পদক্ষেপ। ঠিক যেভাবে পাল্স ক্যান্ডি সাধারণ স্বাদে একটি টক-ঝাল আমেজ যোগ করে, ঠিক সেভাবেই আমরা অ্যানিমে দুনিয়ায় নতুন প্রাণশক্তি নিয়ে আসতে চাই এবং তরুণ প্রজন্মের জন্য এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলতে চাই।"
0 Comments