ওয়েব ডেস্ক; ৩০ মার্চ : নিজেদের সম্প্রসারণের ধারা অব্যাহত রেখে Barbeque Nation মালদায় তাদের ১৯তম আউটলেট লঞ্চ করলো। আউটলেটটি পিআরএম সেন্টারপয়েন্ট মলের চতুর্থ তলায়, যাদুপুর রোড, উত্তর যাদুপুর, মালদা, পশ্চিমবঙ্গ – ৭৩২১০৩ ঠিকানায় অবস্থিত। ২৪২০ বর্গফুট জুড়ে বিস্তৃত, প্রাণবন্ত ও আধুনিক ইন্টেরিয়রসহ এই আউটলেটটিতে একসঙ্গে ৭৮ জন অতিথি বসতে পারবেন। কর্পোরেট লাঞ্চ এবং পারিবারিক অনুষ্ঠানের জন্য এটি একটি আদর্শ স্থান।
এই উপলক্ষে বারবিকিউ নেশন হসপিটালিটি লিমিটেড-এর রিজিওনাল ম্যানেজার (পূর্ব) মি. সুমন মুখার্জি বলেন,“মালদায় আমাদের ১৯তম আউটলেট চালু করার মাধ্যমে পশ্চিমবঙ্গে আমাদের সম্প্রসারণ অব্যাহত রাখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আমাদের অতিথিদের স্বাগত জানাতে এবং তাঁদেরকে সর্বোত্তম আতিথেয়তা ও উৎকৃষ্ট পরিষেবা প্রদান করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা আমাদের অন্যদের থেকে সত্যিই আলাদা করে তোলে।”
বারবিকিউ নেশনের ‘ইট-অল-ইউ-ক্যান’ বুফেতে নিরামিষ ও আমিষ উভয় ধরনের খাবারের বিশাল সম্ভার রয়েছে। অতিথিরা বিভিন্ন ধরনের অ্যাপেটাইজার, প্রধান খাবার এবং ডেজার্ট উপভোগ করতে পারেন। মেনুতে রয়েছে জনপ্রিয় পদ যেমন – আঙ্গারা পনির টিক্কা, হরিয়ালি কাবাব, তন্দুরি আলু, কর্ন সল্ট অ্যান্ড পেপার, চিকেন আঙ্গারা কাবাব, সেজওয়ান চিকেন, ফিশ ফিঙ্গার, কড়াই পনির, বসন্তী পোলাও, ডাল মাখনি, স্টিমড রাইস, জিরা আলু, ভেজ মাখনওয়ালা, চিকেন বিরিয়ানি, বাটার চিকেন, ফিশ কারি, পানিপুরি, পাপড়ি চাট, তালুমেইন স্যুপ, গ্রিন স্যালাড, পাপড়, আচার, রায়তা, আঙ্গুরি গুলাব জামুন, পাইনঅ্যাপল পেস্ট্রি, ফিরনি, সেমোলিনা কেক এবং ২ ধরনের আইসক্রিমসহ আরও অনেক কিছু। রেস্তোরাঁর এই বৈচিত্র্যময় খাবারের সম্ভার অতিথিদের বারবার ফিরে আসতে উৎসাহিত করবে।
0 Comments