‘পার্টি উইথ এসআরকে’ ক্যাম্পেন





কলকাতা, ২ এপ্রিল : সানফিস্ট ডার্ক ফ্যান্টাসি তাদের নতুন ‘১ মিলিয়ন ফ্যান্টাসিজ্’ অভিযাননিয়ে জাঁকজমকপূর্ণ, চোখ ধাঁধানো আউট-অফ-হোম (OOH) অ্যাক্টিভেশন শুরুকরলো, যেখানে একটি প্রচলিত হোর্ডিংকে লাইভ পার্টিতে রূপান্তরিত করা হয়। হাজার হাজার কৌতূহলী দর্শক এই অনন্য অভিজ্ঞতা দেখতে জড়ো হন। 

এই অ্যাক্টিভেশনের কেন্দ্রবিন্দুতে ছিল একটি বিশাল ডার্ক ফ্যান্টাসি হোর্ডিং, যা হঠাৎই সক্রিয় হয়ে ওঠে এবং সেখানে ফুটে ওঠে শাহরুখ খানের একটি ভিডিও! 

ব্র্যান্ড জানিয়েছে,এই অভিযানের অংশ হিসেবে তারা ৪০ জন সৌভাগ্যবান গ্রাহকের “পার্টি উইথ এসআরকে”-র ফ্যান্টাসি পূরণ করবে। এই ঘোষণা হয় একটি অভূতপূর্ব পরিবেশে—যেখানে হোর্ডিংয়ের উপরেই আয়োজিত হয় এক অভিনব পার্টি।এই আয়োজন ভক্তদের জন্য এক বিরল সুযোগ তৈরি করে দেয়, যেখানে আউটডোর মিডিয়া এবং লাইভ অভিজ্ঞতার সীমারেখা একেবারে মুছে গিয়েছিল।

এই অ্যাক্টিভেশন সম্পর্কে বলতে গিয়ে সুরজ কথুরিয়া, ভিপি এন্ড হেড অফ মার্কেটিং - বিস্কুটস, ফুড্স ডিভিশন, আইটিসি লিমিটেড বলেন, “সাধারণত আউটডোর মিডিয়া দূর থেকে দেখার জন্য তৈরি হয়। কিন্তু এই অ্যাক্টিভেশনের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি একটি হোর্ডিং কতটা ভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে—যেখানে মানুষ শুধু দর্শক হয়ে থাকবে না, বরং সেই অভিজ্ঞতার অংশ হয়ে উঠবে। “পার্টি উইথ এসআরকে”-এর এই আয়োজন আসলে ভবিষ্যতেরবৃহত্তর প্রচারাভিযানে মিলতে চলা অভিজ্ঞতার একটি ঝলক মাত্র।”

Post a Comment

0 Comments