ওয়েব ডেস্ক; ২৫ জুন : হিমালয়া ওয়েলনেস’ আরসিবি ওমেন্স টিমের সাথে যৌথ উদ্যোগে ১ডারওম্যান প্রজেক্টের মাধ্যমে সেই অনুপ্রেরণাকে সুযোগে পরিণত করছে। এই উদ্যোগের অংশ হিসেবে, কলকাতার ১০ বছর বয়সী উদীয়মান ক্রিকেটার রূপমণি রায় ১ডারওম্যান ক্রিকেট স্কলারশিপ প্রোগ্রাম-এর আওতায় সারা ভারত থেকে নির্বাচিত ১০০ জন স্কলারশিপ প্রাপকের তালিকায় স্থান করে নিয়েছে।

আজ, যখন ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ওমেন্স ক্রিকেটকে জাতীয় মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে এবং সারা দেশের লক্ষ লক্ষ কিশোরীকে অনুপ্রাণিত করছে, ‘হিমালয়া ওয়েলনেস’ তাদের ১ডারওম্যান ক্রিকেট স্কলারশিপ প্রোগ্রামের ১০০ জন বিজয়ীর নাম ঘোষণা করেছে; এই উদ্যোগটি নারী ক্রীড়াবিদদের পরবর্তী প্রজন্মের জন্য অর্থবহ সুযোগ সৃষ্টির লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।

রূপমণির কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি তার বাবার স্মৃতিতে পূরণ করার একটি স্বপ্ন। তার বাবা, যিনি কোভিড-১৯ মহামারীর সময় মারা যান, সবসময় তাকে ভারতের হয়ে খেলতে দেখার স্বপ্ন দেখতেন। আজ রূপমনি সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে চলেছেন, আর সেই সঙ্গে মোকাবিলা করছেন এমন সব পরিস্থিতির যার মুখোমুখি তাঁর বয়সী অনেককেই কখনোই হতে হয় না। রূপমনির জন্য এই স্কলারশিপের জন্য নির্বাচিত হওয়াটা কেবল তাঁর প্রতিভার স্বীকৃতিই নয়, বরং এমন একটি স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগও বটে যে স্বপ্নটি একসময় তাঁর বাবার ছিল এবং এখন তা তাঁর নিজেরও।