ওয়েব ডেস্ক; ২৭ জুন : ক্যান্ডিম্যান তড়কা মসালা জেলি জনপ্রিয় কমেডিয়ান ও কনটেন্ট নির্মাতা বিশ্ব কল্যাণ রথের সঙ্গে হাত মিলিয়ে একটি নতুন ক্যাম্পেন শুরু করেছে। এই প্রচারে ব্র্যান্ডটির স্বতন্ত্র ‘চটপটা’ বৈশিষ্ট্যকে হাস্যরস, স্বতঃস্ফূর্ততা এবং দৈনন্দিন জীবনের অতিপরিচিত সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এই ক্যাম্পেনের মূল ভাবনা অত্যন্ত সহজ কিন্তু আকর্ষণীয়— দুই অপরিচিত মানুষের একটি সাধারণ কথোপকথনে যখন অপ্রত্যাশিতভাবে ‘তড়কা’ যোগ হয়, তখন কী ঘটে? একটি রেস্তোরাঁকে কেন্দ্র করে নির্মিত এই বিজ্ঞাপনী ছবিতে দেখা যায়, বিশ্ব কল্যাণ রথ সাধারণ ও স্বাভাবিক কথোপকথনের মধ্যে ঢুকে পড়ে, সেগুলিকে মজাদার ও চটপটা নতুন রূপ দিচ্ছেন। ঠিক যেমন ক্যান্ডিম্যান তড়কা মসালা জেলি পরিচিত কাঁচা আমের স্বাদকে তার অনন্য চটপটা মশলা ছড়ানো জেলির মাধ্যমে এক নতুন মাত্রা দেয়। লজেন্স প্রেমীরা যে ভাবে এই ক্যান্ডির স্বাদকে বর্ণনা করেন এবং উপভোগ করেন, সেই অভিজ্ঞতা থেকেই এই বিজ্ঞাপনের অনুপ্রেরণা এসেছে।
আইটিসি লিমিটেডের ফুডস্ ডিভিশনের চকলেট, কফি, কনফেকশনারি ও এনসিডি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড সুভাষ বালার বলেন,“ক্যান্ডিম্যান তড়কা মসালা জেলি অনন্য স্বাদের অভিজ্ঞতা প্রদান করে ক্যান্ডি প্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই ক্যান্ডি শুধু মিষ্টি নয়, বরং চটপটা মশলার স্বাদে সমৃদ্ধ। গ্রাহকরা এই ক্যান্ডির মধ্যে দিয়ে মশলার স্বাদ এবং কাঁচা আমের হারানো স্মৃতি ফিরে পান। এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা সেই স্বতন্ত্র অভিজ্ঞতাকে এমন ভাবে জীবন্ত করে তুলতে চেয়েছি-যা একাধারে বিনোদনমূলক, গ্রাহকদের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং অন্যদের সঙ্গে সহজে ভাগ করে নেওয়ার মতো হয়। বিশ্ব কল্যাণের অনন্য হাস্যরসাত্মক শৈলী তাঁকে এই প্রচার অভিযানের জন্য আদর্শ চরিত্র করে তুলেছে, কারণ তিনি ঠিক সেই অপ্রত্যাশিত ‘তড়কা’-র অনুভূতিকে তুলে ধরতে পেরেছেন, ঠিক যেমনটা চমক গ্রাহকরা এই ক্যান্ডি খাওয়ার সময় অনুভব করেন।”
0 Comments