ভিটামিন ডি বিষয়ক সচেতনতা বাড়াচ্ছে সানফিস্ট মেরি লাইট




ওয়েব ডেস্ক; ২০ জুলাই : প্রচুর সূর্যের আলো থাকা সত্ত্বেও, ভারতের বহু মানুষ এখনও ভিটামিন ডি-এর ঘাটতিতে ভুগছেন। সচেতনতার অভাবে অনেকেই এই সমস্যার কথা বুঝতে পারেন না। ওড়িশার সংস্কৃতির সাথে নিজেদের অর্থপূর্ণ সংযোগ বজায় রেখে, ‘সানফিস্ট মেরি লাইট’ ভিটামিন ডি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সানফিস্ট সূর্য বরদান’ নামক একটি উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সূর্যের গুরুত্ব, ভিটামিন ডি-এর উপকারিতা এবং সানফিস্ট মেরি লাইট-এর মূল বার্তাকে সহজভাবে তুলে ধরা হয়েছে।

ওড়িশার অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক সমাবেশ হিসেবে রথযাত্রা সানফিস্ট মেরি লাইট-কে বৃহৎ পরিসরে ভিটামিন ডি সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মঞ্চ প্রদান করেছে। “হর কিরণ মে ছুপা হ্যায় ভিটামিন ডি কা বরদান” এই বার্তাকে সামনে রেখে, ব্র্যান্ডটি ভক্ত ও তাঁদের পরিবারের সদস্যদের ভিটামিন ডি-এর গুরুত্ব এবং নিজের শরীরে এর প্রয়োজনীয়তা সম্পর্কে আরও সচেতন হতে উৎসাহিত করেছে।

মাঠপর্যায়ে এবং অনলাইনে জোরালো উপস্থিতির মাধ্যমে এই প্রচারভিযানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পুরী রথযাত্রায় সূর্য সহায়করা (Surya Sahayaks) ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন, তাঁদের মাত্র ২ মিনিটের ভিটামিন ডি রিকোয়াইরমেন্ট টেস্ট (Vitamin D Requirement Check) সম্পন্ন করতে সহায়তা করেন এবং ভিটামিন ডি-এর ঘাটতি সম্পর্কে সচেতনতা বাড়াতে তথ্যসমৃদ্ধ শিক্ষামূলক উপকরণ বিতরণ করেন। নির্বাচিত অংশগ্রহণকারীদের বিনামূল্যে ভিটামিন ডি পরীক্ষার সুবিধাও দেওয়া হয়, যার ফলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই উদ্যোগটি কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি করে। অনলাইনেও এই প্রচারভিযানটি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়; সেখানে গ্রাহকরা হোয়াটসঅ্যাপ-ভিত্তিক একটি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, যেখানে তাঁদের সূর্যের আলোয় কাটানো সময়, ঘরের বাইরে চলাফেরার অভ্যাস এবং ভিটামিন ডি বিষয়ক সচেতনতা সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিতে হয়।

Post a Comment

0 Comments