কলকাতা, ৬ নভেম্বর : উৎসবের মরশুমে মিষ্টি ছাড়া উদযাপন যেন অসম্পূর্ণ। বন্ধু ও আত্মীয়দের মধ্যে মিষ্টির বাক্স আদান-প্রদান থেকে শুরু করে কর্মক্ষেত্র কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মিষ্টিমুখ, দিনের মধ্যে একাধিকবার মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়। তবে উৎসবের প্রিয় মিষ্টি উপভোগ করার পাশাপাশি মুখ ও দাঁতের স্বাস্থ্যের দিকেও নজর রাখা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, শুধু কতটা মিষ্টি খাওয়া হচ্ছে তা নয়, কত ঘন ঘন মিষ্টি খাওয়া হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। প্রতিবার চিনি-জাতীয় খাবার খাওয়ার পর মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া সেই চিনি থেকে অ্যাসিড তৈরি করে, যা দাঁতের এনামেলের ক্ষতি করে ক্যাভিটি বা দাঁতের ক্ষয়ের ঝুঁকি বাড়ায়। সারাদিন ধরে বারবার মিষ্টি খেলে দাঁত ক্রমাগত অ্যাসিডের সংস্পর্শে আসে এবং লালারসের পক্ষে সেই অ্যাসিডের প্রভাব কমিয়ে দাঁতের স্বাভাবিক সুরক্ষা ফিরিয়ে আনার পর্যাপ্ত সময় পাওয়া যায় না।
তবে উৎসবের মরশুমে দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে মিষ্টি সম্পূর্ণভাবে এড়িয়ে চলার প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের পরামর্শ, পরিমিত পরিমাণে মিষ্টি খাওয়া এবং সারাদিন ধরে অল্প অল্প করে খাওয়ার পরিবর্তে মূল খাবারের পর মিষ্টি উপভোগ করাই ভালো। পাশাপাশি পর্যাপ্ত জল পান করা, মিষ্টি খাওয়ার পর ভালোভাবে মুখ কুলকুচি করা এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়মিত দাঁত ব্রাশ করার মতো সহজ অভ্যাস দাঁতের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সঠিক সময়ে এবং কতবার মিষ্টি খাওয়া হচ্ছে, সে বিষয়ে সচেতন থাকলে দাঁতের ক্ষতির ঝুঁকি কমিয়েও উৎসবের আনন্দ উপভোগ করা সম্ভব। ভালো ওরাল হাইজিনের পাশাপাশি সঠিক টুথপেস্ট বেছে নেওয়াও প্রতিদিনের দাঁতের যত্নে সহায়ক।
ডাঃ সোনিয়া দত্তর মতে আয়ুর্বেদিক উপাদানে সমৃদ্ধ ডাবর রেড পেস্ট-এ রয়েছে ‘তোমর বীজ’ যা এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক গুণের জন্য পরিচিত এবং পুদিনা সত্ত্ব, যা দীর্ঘক্ষণ সতেজ অনুভূতি বজায় রাখতে সাহায্য করে।
0 Comments