‘
কলকাতা, ১৩ আগস্ট : স্টেজ (STAGE) তার বাংলা ভার্টিক্যালে সুপারন্যাচারাল থ্রিলার ওয়েব সিরিজ ‘দহন’ মুক্তি করলো । উত্তর কলকাতার একটি পুরনো জমিদারবাড়ি, ১৪ বছর পুরনো রহস্য এবং পুনর্জন্মের রোমাঞ্চকর কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজটি মুক্তির পর থেকেই বাঙালি দর্শকদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। মাত্র ১০ দিনেই ‘দহন’ ১৭ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে, যা দর্শকদের বিপুল আগ্রহ ও পছন্দের প্রমাণ।
বাংলায় স্টেজ -এর জোরালো সূচনা - স্টেজ বাংলা, ৮ জুলাই প্ল্যাটফর্মে লাইভ করা হয়, আর এর আনুষ্ঠানিক লঞ্চ হয় ১৪ জুলাই। বাংলা ভাষায় স্থানীয় গল্প, লোককথা এবং সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি অরিজিনাল কনটেন্টের মাধ্যমে স্টেজ পূর্ব ভারতের বৃহত্তম আঞ্চলিক বিনোদন বাজারে শক্তিশালী পরিচিতি তৈরি করেছে।
স্টেজ -এর কো-ফাউন্ডার এবং চিফ কনটেন্ট অফিসার (CCO) প্রবীণ সিংহল বলেন, "বাংলার মাটিতে গল্প ও লোককথার এক আলাদা গভীরতা রয়েছে এবং ‘দহন’ সেই গভীরতা থেকেই উঠে আসা একটি গল্প। দর্শকদের জন্য আমরা যে সাসপেন্স, ভয় এবং আবেগের অনন্য মিশ্রণ তুলে ধরছি, তার প্রতি যে ভালোবাসা তাঁরা দেখাচ্ছেন, তা আমাদের এই বিশ্বাস জোগায় যে স্টেজ বাংলা সঠিক দিকেই এগিয়ে চলেছে।"
দুর্দান্ত অভিনয়ে গল্পে প্রাণ সঞ্চার - ‘দহন’-এর পরিচালনা শুভেন্দু চক্রবর্তী ও তাঁর দল করেছেন ।
কী নিয়ে ‘দহন’-এর গল্প? - গল্পের শুরু উত্তর কলকাতার একটি পুরনো জমিদারবাড়ি থেকে, যেখানে ১৪ বছর আগে বাড়ির বড় বউ নন্দিনীর রহস্যময় মৃত্যু হয়। বহু বছর পর একদিন ১৪ বছরের একটি মেয়ে সেই বাড়িতে এসে নিজেকে নন্দিনী বলে পরিচয় দেয়। এরপর শুরু হয় পুনর্জন্ম, রহস্য এবং অমীমাংসিত সত্যের এমন এক যাত্রা, যা প্রতিটি পর্বের সঙ্গে দর্শকদের সামনে নতুন প্রশ্ন এবং চমকে দেওয়া রহস্য উন্মোচন করতে থাকে।
0 Comments