ক্রম্পটন নিয়ে আসলো ৫.৯ লিটার ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের




কলকাতা ; ২৮ অক্টোবর: গরম জল এখন প্রতিদিনের ঘরোয়া প্রয়োজন হয়ে উঠেছে, তাই গ্রাহকরা এমন ওয়াটার হিটিং সলিউশন খুঁজছেন যা নিরাপদ, স্থায়িত্ব এবং সুবিধার পাশাপাশি দ্রুত গরম জল সরবরাহ করতে পারে। এই ক্রমবর্ধমান চাহিদা উপলব্ধি করে, ক্রম্পটন ৫.৯ লিটারের ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের একটি সিরিজ লঞ্চ করল।

ক্রম্পটনের ৫.৯ লিটারের ইনস্ট্যান্ট ওয়াটার হিটারগুলোতে নির্ভরযোগ্য এবং সুবিধাজনক গরম জলের ব্যবহারের জন্য ডিজাইন করা বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে:

হার্ড ওয়াটারের জন্য ডিজাইন করা অ্যান্টি-স্কেল প্রযুক্তি: এটি হিটিং এলিমেন্টকে ১০০০ পিপিএম পর্যন্ত হার্ড ওয়াটারের আস্তরণ থেকে রক্ষা করতে সাহায্য করে।

শক্তিশালী ৩ কিলোওয়াট হিটিং এলিমেন্ট: এটি প্রায় ৪০% দ্রুততার সঙ্গে গরম করতে সক্ষম, ফলে গরম জলের জন্য অপেক্ষার সময় কমিয়ে দেয়।

উন্নত 4- লেভেল সেফটি এবং ৬.৫ বার প্রেশার রেটিং: এতে একটি অটো থার্মোস্ট্যাট, থার্মাল কাট-আউট এবং প্রেশার সেফটি ভালভ রয়েছে, যা ব্যবহারের সময় অগ্নি সুরক্ষার জন্য 4- লেভেল সুরক্ষা প্রদান করে। এটি উচ্চ জলের চাপ সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে, যা এটিকে বহুতল ভবনের জন্য উপযুক্ত করে তুলেছে।

ফুড-গ্রেড স্টেইনলেস-স্টিল ট্যাঙ্ক: স্থায়িত্ব এবং দীর্ঘস্থায়ী কার্যকারিতার জন্য এটি ফুড-গ্রেড স্টেইনলেস-স্টিল ট্যাঙ্ক দিয়ে তৈরি।

কম্প্যাক্ট ওয়াল-মাউন্ট ডিজাইন: দেয়ালে লাগানোর জন্য ডিজাইন করা এই ওয়াটার হিটারটির রয়েছে একটি কম্প্যাক্ট আকার, নিখুঁত ফিনিশের বাইরের অংশ এবং এলইডি ইন্ডিকেটর, যা আধুনিক ঘরোয়া পরিবেশের সাথে মানানসই।

বর্ধিত ৫.৯ লিটার ধারণক্ষমতাযুক্ত: দৈনন্দিন গৃহস্থালির চাহিদা মেটাতে প্রায় ১৮% বেশি গরম জল সরবরাহ করে।

ওয়ারেন্টি: ট্যাংকের উপর ৫ বছরের, হিটিং এলিমেন্টের উপর ২ বছরের এবং পণ্যের উপর ২ বছরের ওয়ারেন্টি থাকায় গ্রাহকরা বাড়তি নিশ্চয়তা পান।

Post a Comment

0 Comments