বেবিকেয়ারের ‘পেহলে উইন্টার কা পেহলা লেয়ার’ ক্যাম্পেন



ওয়েব ডেস্ক; ০৫ নভেম্বর : অভিভাবকদের কাছে শিশুর প্রথম শীত মানেই প্রতিদিনের পরিচর্যা নিয়ে এক নতুন অভিজ্ঞতা যেমন আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শিশুর ত্বকের কী প্রয়োজন, কোন স্কিনকেয়ার পণ্য বেছে নেওয়া উচিত। সাধারণ মনে হওয়া এই বিষয়গুলো নতুন বাবা-মায়েদের মাঝে দ্বিধা তৈরি করতে পারে এটি বিবেচনায় রেখে, ‘হিমালয়া বেবিকেয়ার’ নিয়ে এসেছে তাদের নতুন শীতকালীন ক্যাম্পেন ‘পেহলে উইন্টার কা পেহলা লেয়ার’। এই ক্যাম্পেইনটি একটি সহজ ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে: শিশুর শীতকালীন পরিচর্যা শুরু হওয়া উচিত সঠিক প্রথম স্তর বা প্রাথমিক ধাপের যত্নের মাধ্যমে।

শিশুর শীতকালীন ত্বকের যত্ন নিয়ে অভিভাবকদের মনে থাকা বেশ কিছু সাধারণ প্রশ্ন ও উদ্বেগকে এই ক্যাম্পেইনে তুলে ধরা হয়েছে। যেমন, ব্যবহৃত পণ্য থেকে অ্যালার্জি হওয়ার আশঙ্কা, তেল ব্যবহার করা হলে লোশন বা ক্রিমের প্রয়োজন আছে কি না, কিংবা শিশুর কোমল ত্বকের জন্য বিশেষভাবে তৈরি পণ্য ব্যবহার করা জরুরি কি না। এই বিভ্রান্তি আরও বাড়িয়ে না দিয়ে, হিমালয়া বেবিকেয়ার শিশুর শীতকালীন পরিচর্যার রুটিনে নির্দিষ্ট বেবি স্কিনকেয়ার পণ্যের ভূমিকা সম্পর্কে অভিভাবকদের সহজভাবে বোঝাতে চায়।

এই ভাবনাকে বাস্তব রূপ দিতে ক্যাম্পেনে রয়েছে একটি মাস্টার ফিল্ম যেখানে হিমালয়া বেবি লোশন ও হিমালয়া বেবি ক্রিমকে তুলে ধরা হয়েছে, পাশাপাশি রয়েছে ছয়টি ছোট ফিল্ম। এই চলচ্চিত্রগুলিতে শীতকালে শিশুর ত্বকের যত্ন নিয়ে অভিভাবকদের পরিচিত ও দৈনন্দিন বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হয়েছে। পণ্যের উপযোগিতা, তেলের পাশাপাশি লোশন ও ক্রিমের ভূমিকা এবং শিশুর কোমল ত্বকের জন্য বিশেষভাবে তৈরি পণ্য বেছে নেওয়ার গুরুত্ব, এমন নানা বিষয়কে দৈনন্দিন অভিভাবকত্বের পরিচিত পরিস্থিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই সহজবোধ্য ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ক্যাম্পেইনটি শীতকালীন ত্বকের যত্নকে আরও স্বাভাবিক ও সহজ করে তুলতে চায়, যাতে অভিভাবকদের পক্ষে বিষয়গুলি বুঝে নেওয়া এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

ক্যাম্পেনের মূল বার্তা, “বেবি কে পেহলে উইন্টার কে লিয়ে হিমালয়া বেবিকেয়ার কা পেহলা লেয়ার।” এই বার্তার মাধ্যমে হিমালয়া বেবি লোশন ও হিমালয়া বেবি ক্রিমকে শিশুর শীতকালীন ত্বকের যত্নের রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি পণ্যগুলির ৯৭% ন্যাচারাল অরিজিন ইনগ্রেডিয়েন্টস এবং পেন্টা ময়েশ্চার লক -এর মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলিও তুলে ধরা হয়েছে।

Post a Comment

0 Comments