কলকাতা, ২৪ নভেম্বর : সর্দি-কাশির মরশুম শুরু হওয়ার সাথে সাথে, ভারতের অন্যতম বিশ্বস্ত আয়ুর্বেদিক কফ রিলিফ ব্র্যান্ড ‘ডাবর হনিটাস’ তাদের নতুন ক্যাম্পেন ‘খাঁসি কা কাম তামাম’ লঞ্চ করল। এই ক্যাম্পেনে গায়ক, সুরকার ও বিনোদনশিল্পী হিমেশ রেশামিয়াকে দেখা যাবে। ব্লিংকিটের সঙ্গে এটিই তাদের প্রথম এই ধরনের যৌথ উদ্যোগ।
কাশি যে দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় এবং দ্রুত ও কার্যকর উপশমের জন্য মানুষকে নানা উপায় খুঁজতে বাধ্য করে, সেই ভাবনাকে সামনে রেখেই এই ক্যাম্পেন তৈরি করা হয়েছে। হিমেশ রেশামিয়ার নিজস্ব স্টাইল, মজার উপস্থাপনা এবং জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্যাম্পেনটি এমনভাবে সাজানো হয়েছে, যা শীতের মরশুমে কাশির সমস্যায় ভোগা সাধারণ মানুষের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করবে।
এই ক্যাম্পেনে ‘এইচআর’ অক্ষর দুটিকে কেন্দ্র করে এক অভিনব ও মজাদার ভাবনা তুলে ধরা হয়েছে। হিমেশ রেশামিয়ার বর্ণময় ব্যক্তিত্বের মাধ্যমে পরিচিত এই অক্ষর দুটিকে দেওয়া হয়েছে এক নতুন মাত্রা। আকর্ষণীয় ডিজিটাল কনটেন্ট এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই ক্যাম্পেন তুলে ধরছে, কীভাবে ডাবর হনিটাস কাশির ক্ষেত্রে কার্যকর আয়ুর্বেদিক উপশম প্রদান করে। একই সঙ্গে, সহজ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে ব্র্যান্ডের বার্তাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
0 Comments