আইন, আন্তর্জাতিক সম্পর্ক ও ব্যবসায় উচ্চতর র‍্যাঙ্কিং: কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সটি র‍্যাংকিং বাই সাবজেক্ট ২০২৬




ওয়েব ডেস্ক; ৫ এপ্রিল : ও. পি. জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি (জেজিইউ) কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সটি র‍্যাঙ্কিং বাই সাবজেক্ট ২০২৬- এক ঐতিহাসিক বৈশ্বিক মাইলফলক অর্জন করেছে। আইন, রাজনীতি ও আন্তর্জাতিক অধ্যয়ন, ব্যবসা ও ব্যবস্থাপনা, কলা ও মানবিক বিদ্যা, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়ে জেজিইউ নিজেকে ভারতের অন্যতম শীর্ষ বহুমুখী আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে উচ্চশিক্ষায় এক উদীয়মান শক্তি হিসেবে উঠে এসেছে।

আইন ও লিগ্যাল স্টাডিজে জেজিইউ এখন বিশ্বে #৩৫ নম্বরে উঠে এসেছে-যা একটি ঐতিহাসিক সাফল্য। রাজনীতি ও আন্তর্জাতিক অধ্যয়নে ১৪৫ ধাপ উপরে উঠে প্রথমবারের মতো গ্লোবাল টপ ১০০-এ প্রবেশ করে এখন #৯০ তম স্থানে পৌঁছেছে এই প্রতিষ্ঠান। অন্যদিকে, ব্যবসা ও ব্যবস্থাপনা অধ্যয়নে জেজিইউ এক বছরের মধ্যে ৪৫১–৫০০ থেকে উঠে এসে #১৫১–২০০ স্থানে পৌঁছে বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ অগ্রগতির নজির স্থাপন করেছে।

Post a Comment

0 Comments