এনবিসি বিয়ারিংস তাদের আফটারমার্কেট পোর্টফোলিও বাড়ালো




 ওয়েব ডেস্ক; ৭ জুলাই : ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড এনবিসি বিয়ারিংস অটোমোটিভ আফটারমার্কেট পণ্যের এক বিশাল নতুন পরিসর বাজারে আনলো; এটি কোম্পানির বৃদ্ধি ও বৈচিত্র্যকরণ কৌশলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বেয়ারিং এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং পণ্য ও পরিষেবার ক্ষেত্রে নিজেদের শক্তিশালী ঐতিহ্যের ভিত্তিতে, এনবিসি বিয়ারিংস এখন উচ্চ সম্ভাবনাময় একাধিক অটোমোটিভ আফটারমার্কেট বিভাগে প্রবেশ করছে। এর মধ্যে রয়েছে টু-হুইলার, থ্রি-হুইলার এবং প্যাসেঞ্জার কারের জন্য ওয়াইপার ব্লেড্স্, ব্রেক প্যাডস, বেল্টস, স্টিয়ারিং রড্স্ এবং যানবাহনের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান। 

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ও সিইও রোহিত সাবু বলেন, "যানবাহনের মালিকানা বৃদ্ধি, গাড়ির দীর্ঘস্থায়ী ব্যবহারকাল এবং উন্নতমানের প্রতিস্থাপনযোগ্য যন্ত্রাংশের ক্রমবর্ধমান চাহিদার ফলে ভারতের অটোমোটিভ আফটারমার্কেটে অভূতপূর্ব প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। কয়েক দশকের প্রকৌশলগত উৎকর্ষের অধিকারী এবং একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে, এই সুযোগটি কাজে লাগানোর ক্ষেত্রে এনবিসি বিয়ারিংস এক অনন্য অবস্থানে রয়েছে। আমাদের অটো পার্টস বা গাড়ির যন্ত্রাংশের পরিসর সম্প্রসারণের এই উদ্যোগটি ব্যবসা বহুমুখী করা, বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করা এবং বিয়ারিং-এর বাইরেও প্রবৃদ্ধির নতুন পথ তৈরির লক্ষ্যে একটি কৌশলগত পদক্ষেপ।"

Post a Comment

0 Comments