কলকাতায় প্রবাসী রাজস্থানীদের সঙ্গে সংযোগ জোরদার করল রাজস্থান, তুলে ধরল উন্নয়ন ও উদ্যোগের নানা সম্ভাবনা



কলকাতা, ৩০ সেপ্টেম্বর: রাজস্থান সরকার কলকাতায় আয়োজন করল ‘প্রবাসী রাজস্থানি মিট ২০২৬’, এই অনুষ্ঠানে প্রবাসী রাজস্থানি সম্প্রদায়ের সদস্য, শিল্পজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরা একত্রিত হন। রাজস্থানের উন্নয়ন, উদ্যোগ ও অগ্রগতিতে অবদান রাখার সুযোগগুলি তুলে ধরা এবং প্রবাসী রাজস্থানি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এই অনুষ্ঠানের শিল্প সহযোগী।

আগামী ১০ ডিসেম্বর, নির্ধারিত ‘প্রবাসী রাজস্থানি দিবস ২০২৬’-এর আগে আয়োজিত এই বৈঠকটি যৌথভাবে আয়োজন করে রাজস্থান সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর এবং ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ রাজস্থানি অ্যাফেয়ার্স দপ্তর। এই বৈঠক রাজস্থানের নীতি, উন্নয়নের অগ্রাধিকার এবং উদীয়মান সম্ভাবনা নিয়ে প্রবাসী রাজস্থানি সম্প্রদায়, শিল্পজগৎ ও রাজস্থান সরকারের মধ্যে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে।

এই সমাবেশে রাজস্থান ফাউন্ডেশন, সিআইআই এবং শিল্পজগতের বিশিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁরা রাজস্থানের নীতি ও বিভিন্ন সম্ভাবনা, শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা, উদ্যোগপতি তৈরি এবং রাজ্যের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী রাজস্থানি সম্প্রদায়ের ভূমিকা নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

উল্লেখযোগ্যভাবে, বিপুল মানবসম্পদ, বৈচিত্র্যময় অর্থনৈতিক পরিকাঠামো এবং সমৃদ্ধ খনিজ সম্পদকে কাজে লাগিয়ে রাজস্থান বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও উদ্যোগের ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে।

Post a Comment

0 Comments