রিয়াল গ্রিটিংস’ দীপাবলি গিফট কালেকশন




কলকাতা, ৩১ অক্টোবর : দীপাবলির আলোয় যখন সেজে উঠছে ঘরবাড়ি এবং উৎসব উদযাপনে একত্রিত হচ্ছেন পরিবারের সদস্যরা, সেই আবহেই উৎসবের উপহারে এক নতুন মাত্রা যোগ করতে 'রিয়াল গ্রিটিংস দিওয়ালী গিফট কালেকশন’ লঞ্চ হলো। উপহার দেওয়ার মুহূর্তকে আরও অর্থবহ করে তুলতে বিশেষভাবে তৈরি এই উৎসবের কালেকশনে রয়েছে ফলের পুষ্টিগুণের পাশাপাশি স্বাস্থ্য ও আনন্দের আন্তরিক শুভেচ্ছার মেলবন্ধন।

১০০ টাকা থেকে ৫২০ টাকা পর্যন্ত দামের এই বিশেষভাবে তৈরি গিফট প্যাকগুলি পরিবার, বন্ধু, সহকর্মী এবং প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার একটি সুন্দর ও সুবিধাজনক উপায়। রিয়াল গ্রিটিংস দিওয়ালী গিফট কালেকশনে রয়েছে উৎসবের উপহার দেওয়ার জন্য আকর্ষণীয় নানা বিকল্প, যেখানে Real-এর জনপ্রিয় ফলের পানীয়ের সঙ্গে মিলেছে উৎসবের মরশুমে শুভেচ্ছা বিনিময়ের আনন্দ। বিভিন্ন ধরনের উপহার দেওয়ার উপলক্ষের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি এই প্যাকগুলি প্রচলিত উৎসবের উপহারের এক সতেজ বিকল্প হয়ে উঠবে, পাশাপাশি ছড়িয়ে দেবে ফলের পুষ্টিগুণের বার্তা।

Post a Comment

0 Comments