সানফিস্ট ফার্মলাইট নিয়ে এল ‘সুগার ফ্রি’ কুকিজ়





কলকাতা, ১১ এপ্রিল : ভারতের স্ন্যাকস বাজারধীরে ধীরে স্বাস্থ্যকর ও সচেতন বিকল্পের দিকে ঝুঁকছে। এই প্রেক্ষাপটে আইটিসি ফুডস-এর ‘বেটার-ফর-ইউ’ বিস্কুট রেঞ্জ আইটিসি সানফিস্ট ফার্মলাইট তাদের সম্ভারে যোগ করল একেবারে নতুন ‘সুগার ফ্রি কুকিজ়’-এর রেঞ্জ। এই উদ্যোগ আইটিসি-র ‘হেল্প ইন্ডিয়া, ইট বেটার’-এর আদর্শের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

নতুন এই রেঞ্জটি মূলত সেইসব গ্রাহকদের জন্য তৈরি- যাঁরা দৈনন্দিন স্ন্যাক্সের ক্ষেত্রে চিনি কমাতে চান,কিন্তু স্বাদের সঙ্গে কোনও আপস করতে চান না। এই সম্ভারের প্রথম পর্যায়ে এসেছে দুটি ভ্যারিয়েন্ট—চকো নাট কুকিজ় এবং হ্যাজ়েলনাট ও ওটস্ কুকিজ়। উভয় বিকল্পই প্রোটিনের উৎস এবং এগুলির মধ্যে কোনওট্রান্স-ফ্যাট নেই। এছাড়াও হ্যাজ়েলনাট ও ওটস্ ভ্যারিয়েন্টটি ল্যাকটোজ-মুক্ত।

এই দুই রেঞ্জের উদ্বোধন প্রসঙ্গে আইটিসি লিমিটেডের ফুডস ডিভিশনের বিস্কুট বিভাগে মার্কেটিং-এর ভাইস প্রেসিডেন্ট সুরজ কাঠুরিয়া বলেন,“সানফিস্ট ফার্মলাইট-এ আমরা বিশ্বাস করি,সচেতন স্ন্যাকিং মানে কখনওই স্বাদের সঙ্গে আপোস করা নয়। আমাদের নতুন সুগার ফ্রি কুকিজ় রেঞ্জের মাধ্যমে আমরা ‘অপরাধবোধ মুক্ত’ স্ন্যাকিংয়ের চাহিদা পূরণ করছি, পাশাপাশি দিচ্ছি কুকিজ় খাওয়ার সমৃদ্ধ ও সন্তোষজনক অভিজ্ঞতা।”

এছাড়াও আইটিসি লিমিটেডের ফুড সায়েন্সেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান ড. শান্তনু দাস বলেন,“একটি বিশ্বাসযোগ্য ফুড ব্র্যান্ড হিসেবে আমাদের দায়িত্ব হল গ্রাহকদের প্রত্যাশা অনুধাবন করা এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তা বাস্তবায়ন করা। সানফিস্ট ফার্মলাইট সুগার ফ্রি কুকিজ়ে আমরা উন্নত খাদ্যবিজ্ঞান ও ফর্মুলেশন ব্যবহার করে এমন কুকিজ় তৈরি করেছি-যা সুগার ফ্রি হলেও জনতার পছন্দসই কুকিজ়ের স্বাদ ও টেক্সচার অক্ষুণ্ণ রাখে। স্বাস্থ্যভিত্তিক বিভিন্ন চাহিদা মাথায় রেখে তৈরি এই কুকিজ়গুলির মাধ্যমে আমরা সচেতন স্ন্যাকিংকে আরও উপভোগ্য ও দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে চাই।”

প্রতিটি কুকিজ় সিঙ্গল সার্ভ প্যাকেটে প্যাক করা হয়েছে,যাতে এর টেক্সচার ও সতেজতা বজায় থাকে। দুই ধরনের কুকিজ়ই জনপ্রিয় কুইক-কমার্স প্ল্যাটফর্ম যেমন ব্লিঙ্কিট, সুইগি, ইনস্টামার্ট এবং জেপটো -তে ১০০ গ্রাম প্যাকে ১০০ টাকা দামে পাওয়া যাবে।

Post a Comment

0 Comments