কলকাতা, ১৬ এপ্রিল : আইটিসি লিমিটেডের সানরাইজ মশলা পয়লা বৈশাখ উপলক্ষে কলকাতার গড়িয়াহাটে আয়োজন করল ‘সানরাইজ হালখাতা উৎসব’। এই উদ্যোগের মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী হালখাতা প্রথাকে নতুনভাবে উদযাপন করা হয়, যা নতুন বছরের শুভ সূচনার প্রতীক। এই অনুষ্ঠানে একটি বড় হালখাতা তৈরি করা হয় যা প্রশিক্ষিত শিল্পীরা সানরাইজ - এর মশলা দিয়ে সাজিয়ে তোলে । এতে ঐতিহ্য ও সৃজনশীলতার সুন্দর মেলবন্ধন দেখা যায়।
উদ্বোধন করেন পদ্মশ্রী গোকুল ঢাকি, তাঁর সঙ্গে ছিলেন ১০ জন ঢাকির একটি দল, যার মধ্যে ৫ জন মহিলা শিল্পীও ছিলেন। ঢাকের বাদ্যে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে এবং স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সারাদিন ঢাকের পরিবেশনা, দর্শকদের জন্য বিভিন্ন খেলা এবং সন্ধ্যা আরতির আয়োজন ছিল। এই উদ্যোগে মহিলা ঢাকি ও শিল্পীদের অংশগ্রহণ সানরাইজ-এর পক্ষ থেকে শিল্পীদের প্রতি সম্মান ও সমর্থনকে তুলে ধরে।
সানরাইজ মশলা কলকাতার বিভিন্ন দোকানদার, হকার ও ব্যবসায়ীদের মধ্যে ২০০০-এরও বেশি হালখাতা ,মিষ্টি, ক্যালেন্ডার, হলুদের নমুনা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে। প্রতিটি হালখাতায় হলুদ ও সিঁদুর দিয়ে শুভ চিহ্ন আঁকা হয়, যা নতুন বছরের মঙ্গল ও সমৃদ্ধির প্রতীক।
0 Comments